রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

সাবেক এমপি নাজমীন সুলতানা আটক

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ।শনিবার রাতে জেলার পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আজ জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। আহমেদ নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত ম‌হিলা আসন-৬ এর এম‌পি ছিলেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ বলেন, ‘‘সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানাকে আটক করা হয়েছে। তবে, ঠিক কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ।


এই বিভাগের আরো খবর