ড. মাইমুল আহসান খান ১৯৯০ সালে সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ২০০৭ সালে পূর্ণ অধ্যাপক পদে পদোন্নতি পান, এ ছাড়া, তিনি আইন বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনের একজন সাবেক ফেলো’ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ২০১২ সালে আইআইই-স্কলার রেসকিউ ফান্ড কতৃক বিশ্বের নিগৃহীত হওয়া অন্যতম একজন অ্যাকাডেমিক হিসেবে ড. মাইমুল আহসান খানকে আখ্যায়িত করে।
মনোনয়নপত্রের আবেদনে অধ্যাপক মইনুল জানিয়েছেন, তিনি পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তার কোনো পদ-পদবি ছিল না।
বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগংয়ের আইন অনুষদের ডিন হিসেবে কর্মরত।
এর আগে, গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হলে কক্সবাজার-১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে মনোনয়ন দেওয়া হয়।
এ ছাড়া, এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন আবদুল্লাহ আল ফারুক।