৩৭৪ রানের লক্ষ্যের বিপরীতে ইংলিশদের লড়াই ছাপিয়ে সবার নজর ছিল ক্রিস ওকসের ওপর। ভারতের বোলিং তোপ এতটাই মারাত্মক ছিল যে চোটগ্রস্ত ওকসকেও এক হাতে খেলতে নামতে বাধ্য করে। ৯ উইকেট পতনের পর ওকস দলের প্রয়োজনে আহত অবস্থাতেও স্লিংয়ে ঝুলিয়ে রাখা বাঁহাত সোয়েটারের ভেতরে ঢেকে মাঠে নেমেছিলেন। অ্যাটকিনসন তার পরেও লড়াই চালিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। ওভারের শেষ দিকে এসে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক ধরে রেখে ইংলিশদের মাঝে আশার সঞ্চার করছিলেন। কিন্তু সিরাজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ৮৫.১ ওভারেই কাটা পড়েন অ্যাটকিনসন। আগ্রাসী হওয়ার চেষ্টা করছিলেন বলে দুর্দান্ত এক ইয়র্কারে তাকে বোল্ড করেন সিরাজ। তাতেই মেলে ৬ রানের নাটকীয় এক জয়।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ২২৪ (নায়ের ৫৭, সুদর্শন ৩৮; অ্যাটকিনসন ৫/৩৩, টাং ৩/৫৭) ও ৩৯৬ (জয়সওয়াল ১১৮, আকাশ ৬৬,জাদেজা ৫৩, ওয়াশিংটন ৫৩; টাং ৫/১২৫, অ্যাটকিনসন ৩/১২৭)
ইংল্যান্ড ২৪৭ (ক্রলি ৬৪, ব্রুক ৫৩; সিরাজ ৪/৮৬, কৃষ্ণ ৪/৬২) ও ৩৬৭ (রুট ১০৫, ব্রুক ১১১; সিরাজ ১০৪/৫, প্রসিদ্ধ ১২৬/৪)







