এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতরা হলেন জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক এবং জুমিল আহমদ। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন যুবক চোরাচালানের কাজে ভারত সীমান্তে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুর রহমান। নিহতের মরদেহ ভারতের ভেতরে পড়ে রয়েছে।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, আমরা খবর পাওয়ার পরই বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছি। নিহত যুবকের নাম-পরিচয় নিশ্চিত করা গেছে। মরদেহ ভারতের ভেতরে থাকায় সেটি ফেরত আনার প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।