বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সুপার ৮-এর পথে এগোল বাংলাদেশ

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

ব্যাট হাতে শাকিব আল হাসান ফর্মে ফিরতেই বড় রান করল বাংলাদেশ। পরে বল হাতে নজর কাড়লেন দলের তরুণ স্পিনার রিশাদ হোসেন। সেন্ট ভিনসেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারাল বাংলাদেশ। এই জয়ের ফলে বিশ্বকাপের সুপার ৮-এর পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন নাজমুল হাসান শান্তরা। গ্রুপের শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলেই সুপার ৮ পাকা হয়ে যাবে তাঁদের।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। বাংলাদেশের শুরুটা ভাল হয়নি। অধিনায়ক শান্ত দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান। আরিয়ান দত্তের বলে ১ রানে ফেরেন তিনি। লিটন দাস আরও এক বার ব্যর্থ। ১ রানের মাথায় দুর্দান্ত ক্যাচে তাঁকে ফেরত পাঠান সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্‌ট। সম্ভবত চলতি বিশ্বকাপের সেরা ক্যাচ ধরলেন নেদারল্যান্ডসের এই ক্রিকেটার। লিটনের উইকেটও নেন আরিয়ান।

নেদারল্যান্ডসকে খেলায় ফেরান ভ্যান মিকেরেন। ৩৫ রানের মাথায় তানজিদকে ফেরান তিনি। আগের দুই ম্যাচে রান করা তৌহিদ হৃদয় এই ম্যাচে রান করতে পারেননি। মাঝের ওভারে বাংলাদেশকে টানলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার শাকিব ও মাহমুদুল্লা। অনেক দিন পরে শাকিবের ব্যাটে রান এল। উইকেটে দু’দিকেই বড় শট খেললেন তিনি। শাকিবকে কিছুটা সুবিধা করে দিলেন নেদারল্যান্ডসের বোলারেরা। শর্ট বলে তাঁর দুর্বলতার কথা সবাই জানে। এই ম্যাচে শাকিবকে তেমন শর্ট বল করাই হল না।


এই বিভাগের আরো খবর