স্থানীয় জেলেদের বরাত দিয়ে সাজেদ আহমেদ আরও জানান, বিকেলে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অন্তত ২০-৩০টি ট্রলার মাছ ধরছিল। এ সময় দুইটি স্পিডবোটে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে ৫টি ট্রলারসহ প্রায় ৪০ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা।
এ ঘটনায় বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে জানান তিনি।উল্লেখ্য, আরাকান আর্মির নিজস্ব ওয়েবসাইট গ্লোবাল আরাকান আর্মিতেও ৪০ জন বাংলাদেশি জেলে আটক করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩টি ট্রলারসহ ৮১ জন জেলেকে ধরে নিয়ে যায় সংগঠনটি। এখনও তাদের কোনো খোঁজ নেই। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি মোট ৩২৫ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে ও ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।