সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশি নাগরিক মারা গে‌ছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত ব্যক্তির নাম মো.সজিব হোসেন। তি‌নি কুমিল্লার বা‌সিন্দা।সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদিতে বাংলাদে‌শি নাগ‌রিকের মৃত্যুর তথ্য নি‌শ্চিত করেছে।

এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে জানা‌নো হয়, গত ৪ অক্টোবর সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র/ড্রোনের আঘাতে বাংলাদেশি নাগরিক মো. সজিব হোসেন মৃত্যুবরণ করেন। নিহত সজিব হোসেন কুমিল্লা জেলার অধিবাসী ছিলেন।

বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।


এই বিভাগের আরো খবর