সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে তৃপ্তি ?

বিনোদন ডেস্ক :
আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪

ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরি হবে বলিউডে। শোনা গিয়েছিল, মুখ্য চরিত্রে থাকবেন আয়ুষ্মান খুরানা। যদিও সৌরভের পছন্দ রণবীর কপূরই। বাকি কাস্টদের নিয়ে কথা না এগোলেও, এবার ডোনার চরিত্র নিয়ে মত প্রকাশ করলেন সানা। এতদিন পর্যন্ত সানা জানতেন না, তাঁর বাবার বায়োপিক তৈরি হচ্ছে।

এবার সেই খবর প্রকাশ্যে আসতেই, মা ডোনার চরিত্র নিয়ে তৎপর হয়েছেন তিনি। সৌরভকে জানিয়েছে, তৃপ্তি দিমরির কথা। যদিও সৌরভ তাঁকে চিনতে ব্যর্থ হয়েছেন। সৌরভ জানিয়েছেন, কাস্টিংয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্মাতারাই।


এই বিভাগের আরো খবর