বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

রাজধানীর বনানীতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং বোর্ড অব ট্রাস্টি নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে বনানী ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার কথা বলে এখনও নেওয়া হচ্ছে না। আমাদের দুটি ডিপার্টমেন্টের একটি ডিসেম্বরের মধ্যে ওখানে শিফট করার কথা। কিন্তু এখন তিনশ ফিটে স্থায়ী ক‍্যাম্পাসের জায়গা বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে বোর্ড অব ট্রাস্টি নাসির উদ্দিন। আমাদের দীর্ঘদিন স্থায়ী ক‍্যাম্পাসে নেওয়া কথা বলে এখনও নেয়নি। বর্তমানে ২টি ক্যাম্পাসে যে জায়গা রয়েছে, সেখানে আমাদের শিক্ষার্থীদের জায়গা হয় না। বনানীর অস্থায়ী ক‍্যাম্পাসের মেয়াদ শেষ। তারা বারবার আমাদের স্থায়ী ক‍্যাম্পাসে নিয়ে যাওয়ার কথা বলে দীর্ঘদিন যাবৎ টালবাহানা করছে। প্রতিমাসে বোর্ড অব ট্রাস্টি তার গাড়ির খরচ বাবদ ৬৫ হাজার টাকা নেন এগুলো তো আমাদের টাকা। দীর্ঘদিন আমাদের সিনিয়ররা এ লড়াই-সংগ্রাম করে গেছেন, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে। কিন্তু তারা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেননি।


এই বিভাগের আরো খবর