রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

‘স্বপ্ন নিয়ে’র উদ্যোগে ১০ জনের কৃত্রিম পা সংযোজন

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

দীর্ঘদিন লাঠি, ক্রাচ, কিংবা বাঁশের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিলেন বিভিন্নভাবে পা হারানো অসহায় ১০ ব্যক্তি। বিত্তবানদের সহযোগিতা নিয়ে এই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’।স্বপ্ন নিয়ের উদ্যোগে গত ২০ মার্চ রাজধানীর শ্যামলীতে অবস্থিত কৃত্রিম পা, হাত ও ব্রেইস সংযোজন কেন্দ্র ইজি লাইফ ফর বাংলাদেশে ১০ জনের কৃত্রিম পা সংযোজনের কার্যক্রম শুরু হয়। পা সংযোজন ও সাত দিন প্রশিক্ষণ শেষে বুধবার (২৬ মার্চ) তাদের কৃত্রিম পা দেওয়া হয়।

তিনি বলেন, ‘আমাদের সবার যার যার সামর্থ্য অনুযায়ী এ সব মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিৎ। পক্ষাঘাতগ্রস্ত অসহায় ও গরিব মানুষের প্রাত্যহিক জীবনে স্বাচ্ছন্দ্য আসার পাশাপাশি যেন গতির সঞ্চার হয় এবং এর মাধ্যমে তাদের জীবনযাপন আরও সহজ ও সুন্দর হয় সে লক্ষ্যেই স্বপ্ন নিয়ে এমন উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগকে বাস্তবায়ন করতে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’


এই বিভাগের আরো খবর