দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি। দাবি করেন, সাংস্কৃতিক নানা কর্মসূচিতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেওয়া হচ্ছে।বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবারে’র পক্ষ থেকে ক্যানসার আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেওয়া কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।
রাজনীতি মানে মিটিং মিছিল করা নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, কে কত সমাজ সেবা করেছে তার ওপর রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করে।