রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

‘স্বৈরাচারের লোকজন নিয়ে দল বানালে সেটা জনগণ মেনে নেবে না’

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

তিনি বলেন, স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে যদি কোনও রাজনৈতিক দল করার অভিপ্রায় থাকে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, জনগণ আপনাদের বিরুদ্ধে লড়াই করবে।বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ দিল্লিকে ম্যানেজ করে ক্ষমতায় টিকে ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতার উৎস হিসেবে ধরে নিতেন দিল্লিকে। সরকারের কিছু লোকজন বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন। বর্তমানে বাংলাদেশে দেশে যে সংকট চলছে। এই সংকট থেকে উত্তরণের উপায় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।
তিনি বলেন, শেখ হাসিনার বিচার হতেই হবে। শেখ হাসিনা এবং তার সাঙ্গোপাঙ্গরা এত মানুষ হত্যা করেছে, সেই খুনিদেরকে আমরা পুনর্বাসন করতে দিতে পারি না। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণের অধিকার হরণ করেছে, দেশের টাকা লুট এবং সম্পদ বিনষ্ট করেছে— তাদের প্রত্যেককে আমরা বিচারের আওতায় আনবো।

বিটিএফ’র আহ্বায়ক রাজ মাসুদ ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালেদ হাসান পাহীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।


এই বিভাগের আরো খবর