রাজশাহী-৩ পবা-মোহনপুরের আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের জামিন আবেদন নামঞ্জুর করে ফের জেল হাজতে পাঠিয়েঠে আদালত। বৃহস্পতিবার তাঁকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করা হয়ে। এ সময় আসাদের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক মো. হাদিউজ্জামান তা নামঞ্জুর করেন এবং পুনরায় জেল হাজতে প্রেরণের নিদের্শ। দেন।
এদিকে আসাদুজ্জামান আসাদকে আদালতে নিয়ে আসার পর থেকেই আসাদের দলীয় কর্মীরা জয় বাংলা শ্লোগান দিতে থাকে। আদালত চত্বরে বেশ খানিকটা সময় থাকেন এবং জয় বাংলা স্লোগানের পাশাপাশি সাবেক এমপি আসাদকে নিয়েও ইতিবাদক স্লোগান দেয়। বলেন আসাদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই … ।
রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক আমান উল্লাহ সাংবাদিকদের জানান, ‘ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মোহনপুর থানায় করা একটি মামলার দিন ধার্য তারিখ ছিল বৃহস্পতিবার। এ মামলায় হাজিরার জন্য সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এ সময় তার জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
তিনি আরও জানান, এ দিন মোহনপুর থানার আরেকটি মামলায় আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর আবেদন ছিল। আদালত এই আবেদন মঞ্জুর করেছেন বলে জানান তিনি।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গত ৬ অক্টোবর ঢাকায় তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হন। সম্প্রতি তাকে ঢাকা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়।