সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, আমরা কলকাতার সঙ্গে যোগাযোগে আছি, আমরা ভারতের সঙ্গে যোগাযোগে আছি। আমাদের সরকার সব রকম চেষ্টা চালাচ্ছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কনস্যুলার অ্যাক্সেস পেতে এবং তাদের ফেরত আনতে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আছে, তারা তাদের কাজ করছে। আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা চলছে, আমরা আশা করছি, ভারত আমাদের সহযোগিতা করবে।
প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি জায়গা আমরা দেখে এসেছি। মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বারবার। যে র্যাবকে মানুষের সুরক্ষার জন্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছিল সেই র্যাবকে গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। মানবাধিকার লঙ্ঘন করতে ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, বিএনপি একটি মানবিক সরকার গঠন করেছে, মানবিক দল। মানবাধিকার যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, আরও শক্তিশালী হয় সেই লক্ষ্যে বিএনপি বিগত দিনে কাজ করেছে, সামনেও করবে। মাত্র সরকার গঠন হয়েছে। এটা স্বরারাষ্ট্রমন্ত্রীকে প্রশ্নটা করলে ন্যায্যতা পাবে। আর এটা সময়ের ব্যাপার, প্রতিবেদনটা পড়ে দেখতে হবে।
গতকাল রোববার প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সাক্ষাৎ করেছে। সেই সাক্ষাতে রাশিয়া থেকে জ্বালানি আনার বিষয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা জেনেছি, বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সব দেশের সঙ্গে নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় কথা বলছে। আমাদের সঙ্গে রাশিয়ার জ্বালানি ছাড়াও বহু ইস্যু আছে কথা বলার।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি যারা আছেন তাদের মধ্যে যারা দেশে আসতে চাইছেন তাদের বিশেষ ফ্লাইটে আনার জন্য আমরা ব্যবস্থা করছি। যারা আসতে পারছে না, তারা যেন ওখানে নিরাপদ থাকেন সেটা আমরা নিশ্চিত করছি।