রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

হাসিনা-রেহানা-জয়-পুতুলের ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ 

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম তথ্য জানান। তিনি বলেন, দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।


এই বিভাগের আরো খবর