রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে সরকার : দুদু

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার সরকারের পতনের ১০ মাস হতে চললেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বর্তমান সরকার। ফ্যাসিবাদকে দাফন করতে হলে দেশে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই।বুধবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় মৎস্যজীবী দলের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।


এই বিভাগের আরো খবর