ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে রবিবার। ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই সপ্তাহ পর মধ্য আগস্টে ছেলেদের ক্রিকেট মাঠে নামবে। নর্দার্ন অস্ট্রেলিয়ার ডারউইন, কেয়ার্নস ও ম্যাককে ভেন্যুতে হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের সিরিজ। ম্যাককেতে প্রথমবার অস্ট্রেলিয়ার পুরুষ দল মাঠে নামবে।
গত মৌসুমে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্ট খেলা ভারত নতুন মৌসুমে অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজে আট ম্যাচ খেলবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে পার্থে ১৯ অক্টোবর। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৯ অক্টোবর।
ভারতের বিপক্ষে সিরিজের পর শুরু হবে অ্যাশেজ সিরিজ। ৯ নভেম্বর পার্থে শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে প্রায় দেড়শ বছর পুরানো দ্বৈরথ।
এই মৌসুমে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সামনেও থাকবে ব্যস্ততা। সেই সূচি জানিয়ে দেওয়া হবে পরে।







