শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ২৮৫ জন। শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৫ হাজার ১৪৬ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৩৮ হাজার ৩০১ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১৪২ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২০ হাজার ৩৪২ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ১ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।


এই বিভাগের আরো খবর