রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

২৫ দিনে বেনাপোল দিয়ে এসেছে শুল্কমুক্ত ৩৩২০ টন চাল

দেশ নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

শুল্ককর প্রত্যাহার করে নেওয়ার সরকারি ঘোষণার পর ২৫ দিনে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩ হাজার ৩২০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এই সময়ে ৩ লাখ ৯২ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। দুই বছর পর ১৭ নভেম্বর থেকে আবার চাল আমদানি শুরু হয়, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ছিল শেষ দিন।বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মাহবুবুল আলম ফুড প্রডাক্ট, অর্ক ট্রেডিং এবং সর্দার এন্টারপ্রাইজসহ আটটি আমদানিকারক প্রতিষ্ঠান বেনাপোল বন্দর দিয়ে এই চাল আমদানি করে।তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত সময়ে সর্বশেষ তিনটি ট্রাকে ১০৫ মেট্রিক টন চাল আমদানি হয়। এ নিয়ে ১৭ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত সময়ে ৯৭টি ট্রাকে ৩ হাজার ৩২০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

এরপর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আর চাল আমদানি হয়নি। সরকার চালের শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায় গত ১৭ নভেম্বর থেকে আবার আমদানি শুরু হয়।


এই বিভাগের আরো খবর