রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে

স্পোর্টস ডেস্ক
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

গত ছয়টি বিশ্বকাপে দর্শক ছিল নরওয়ে। এবার তারা মাঠে লড়বে। বাছাইয়ে অপ্রতিরোধ্য থেকে গতকাল (রোববার) বিশ্বকাপের টিকিট কাটল তারা। তাদের কাছে হেরে টানা তৃতীয়বার বিশ্বকাপ খেলতে না পারার ঝুঁকিতে ইতালি। ১৯৯৮ সালে শেষবার বিশ্বকাপে খেলেছিল নরওয়ে। বাছাইয়ের শেষ রাউন্ডে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ২৮ বছর পর আবারো বিশ্বমঞ্চে তারা। এদিকে গত দুটি বিশ্বকাপে উঠতে পারেনি ইতালি। দুইবারই প্লে অফে খেলে হেরেছিল তারা। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আবারো দিতে হবে প্লে অফ পরীক্ষা।


এই বিভাগের আরো খবর