রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

৩০ ঘণ্টা পর রাজশাহী-নাটোর হয়ে বাস চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের সঙ্গে আন্তঃজেলা ও দুরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। দুই দিন বন্ধ থাকার পর শনিবার দুপুর ১২টা থেকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর আহ্বানে রাজশাহী ও নাটোরের বাস মালিক ও শ্রমিকদের সমঝোতার পর রাজশাহীর সকল রুটে বাস চলাচল শুরু হয়।
রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে গত দুই দিন রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর আগে শুক্রবার সকাল ছয়টা থেকে রাজশাহী থেকে নাটোর হয়ে ঢাকাসহ বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে হঠাৎ করে বিপাকে পড়েন ঢাকাসহ দূরপাল্লার বিভিন্ন রুটের যাত্রীরা।
রাজশাহীর বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা জানান, যাত্রীদের ভোগান্তির বিষয়টি জানতে পেরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী ও নাটোরের বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সাথে কথা বলেন। তার আহ্বানে সাড়া দিয়ে রাজশাহী ও নাটোরের মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতা হয়। ফলে অচলবস্থার নিরসন হয় এবং রাজশাহীর সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

এ সময় রাজশাহী থেকে চাঁপাইনব্বগঞ্জ, নওগাঁ, জায়পুরহাট রুটের বাস চলাচল স্বাভাবিক ছিল। কয়েকটি বাস নাটোর হয়ে ঢাকা ও রংপুরে গিয়েছে। পরবর্তীতে পুরোপুরি বন্ধ হয়ে যায় বাস চলাচল। এক টানা ৩০ ঘণ্টা বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে।


এই বিভাগের আরো খবর