বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

৩৯৮ কোটি টাকার সার কিনবে সরকার

ডেস্ক নিউজ :
আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার, মরক্কো ও সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (০৪ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন সাংবাদিকদের এ তথ্য জানান।

রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় সৌদি আরবের মাআদেনের কাছ থেকে ষষ্ঠ লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৪৪ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের সারের দাম পড়বে ৫১৯ মার্কিন ডলার। যা আগেও ছিল ৫১৯ মার্কিন ডলার।


এই বিভাগের আরো খবর