রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

৫৫ জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

এসব তথ্য স্বীকার করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। তিনি বলেন, ‘মিয়ানমারে আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনা হয়েছে। জেলেরা আমাদের হেফাজতে রয়েছে।  বিভিন্ন সময়ে মাছ শিকারে গেলে তারা আরাকান আর্মিদের হাতে আটক হন। এরপর থেকে আমাদের দীর্ঘ প্রচেষ্টায় আজ বুধবার জেলেদের ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবি।’বিজিবির এ কর্মকর্তা বলেন, ‘ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

এ বিষয়ে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘মাছ শিকারের সময় আটক হওয়া ৫৫ জেলেকে ফেরত এনেছে বিজিবি। এর মধ্য আমারও ছয় মাঝিমাল্লা রয়েছে। তবে আমার বোট আর জাল ফেরত দেয়নি। সব মিলিয়ে ১৫ লাখ টাকার সম্পদ ফেরত দেয়নি আরাকান আর্মি।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া আটক আরও ৫৫ জেলেকে ফেরত আনা হয়েছে। বিজিবির মাধ্যমে আমরা চেষ্টা করবো কীভাবে জাল আর বোট ফেরত আনা যায়।’


এই বিভাগের আরো খবর