সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

৬ মাসেও অন্তর্বর্তী সরকারের কোনও সংস্কার দৃশ্যমান হয়নি: আমিনুল হক

ডেস্ক নিউজ :
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বাংলাদেশের জনগণ এ বছরের ভেতরেই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে সামনে রেখে আপনারা দ্রুত সময়ের ভেতরে একটা নির্বাচন দেন। সেই নির্বাচিত সরকার বাংলাদেশের সব অবকাঠামো, রাষ্ট্রীয় কাঠামো মেরামতের মাধ্যমে পরিপূর্ণ সংস্কার করবে।’

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার রূপরেখার মাধ্যমেই একটি আগামীর সুন্দর সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদারের সভাপতিত্বে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্যসচিব মো. মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন ও এবিএমএ রাজ্জাক।

এরপর আমিনুল হক উত্তরা ও খিলক্ষেত এলাকার ৫টি স্পটে ইফতারসামগ্রী বিতরণ করেন।


এই বিভাগের আরো খবর