৩২ বছর বয়সী সাবেক বার্সা ও পিএসজি ফরোয়ার্ড ১০ কোটিরও বেশি ডলার বার্ষিক বেতনে আল হিলালে যান ২০২৩ সালের আগস্টে। সেখানে মাত্র সাত ম্যাচ খেলেছেন। ইনজুরিতে মাঠের বাইরে কেটেছে অধিকাংশ সময়।সান্তোসে ফিরলেও বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নেইমারকে। ক্লাবটি দ্বিতীয় স্তর থেকে এক বছর পর ২০২৪ সালে শীর্ষ লিগে ফিরেছে।







