শওকত মাহমুদ বলেন, ‘জাতীয় ইনসাফ কায়েম কমিটি’র মাধ্যমে গণঅভ্যুত্থান করার প্রস্তাব দেওয়ায় বিএনপির সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হয়। বিএনপির কোনও কোনও নেতা এটাকে দলের হাইকমান্ডের কাছে ভুলভাবে উপস্থাপন করে। পরে শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনের মাধ্যমে ঠিকই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়। আমরাও চেয়েছিলাম, অরাজনৈতিক ব্যানারে সরকার পতন আন্দোলন করতে।বিএনপির সাবেক এই ভাইসচেয়ারম্যান বলেন, বিএনপির সঙ্গে কিছু পার্থক্য থাকলেও অনেক কিছুতেই মিল রয়েছে নতুন দল জনতা পার্টি বাংলাদেশের। নতুন দল কোনও রাজনৈতিক সুবিধার জন্য তৈরি হয়নি। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য।







