রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

৭১ ও ২৪-এর দুই গণহত্যাকারী মিল হওয়ার চেষ্টা করছে: দুদু

ডেস্ক নিউজ :
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

দুদু বলেন, এখনতো নির্বাচনই হবে না, এরকম বাধা সৃষ্টি করা হচ্ছে। আমি অশুভ শক্তিকে বলবো, আপনাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে নিয়ে যান। পিআরসহ আরও কিছু থাকলে জনগণের কাছে নিয়ে যান। আমাদের আপত্তি নেই। কিন্তু, নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা তৈরি হবে। অস্থিতিশীলতা তৈরি হলে আধিপত্যবাদী শক্তি আসবে। আর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না।

নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই মন্তব্য করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই হয়েছে, নেতাকর্মীরা রাস্তায় শহীদ হয়েছে। ছাত্ররা শহীদ হয়েছে। জুলাই-আগস্টের মূল কথা হচ্ছে স্বৈরতন্ত্রের বিদায়। স্বৈরতন্ত্রের বিদায় হলে গণতন্ত্রের আগমন ঘটে। আর গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

শামসুজ্জামান দুদু আরও বলেন, যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি, তাহলে স্বৈরতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত হবো। কারণ, নির্বাচনের নামে ভণ্ডামি করেছেন শেখ হাসিনা। তিনটা নির্বাচন তিনি করেছেন। কিন্তু, এগুলো নির্বাচন ছিল না, এগুলো ছিল ভণ্ডামির নির্বাচন।


এই বিভাগের আরো খবর