ভারতীয় পুলিশ হামলার তিন সন্দেহভাজন জঙ্গির নাম প্রকাশ করে জানায়, এদের মধ্যে দুজন পাকিস্তানি। তবে দিল্লি এ নিয়ে কোনও প্রমাণ প্রকাশ করেনি কিংবা বিস্তারিত তথ্য দেয়নি।বুধবার ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হ্রাসের অংশ হিসেবে দুই দেশের মধ্যে ৬০ বছরের পুরোনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং একমাত্র স্থলসীমান্ত ক্রসিংও বন্ধ করে দেয়।
কাশ্মীরের দুই অংশ—ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত—দুই দেশই নিজেদের দাবি করে থাকে।পাকিস্তানের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনও হুমকির জবাব কঠোরভাবে ও সমানতালে দেওয়া হবে।
এছাড়া এতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, পাকিস্তানের ন্যায্য পানি সরবরাহ বন্ধ বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা যুদ্ধ ঘোষণার সমতুল্য হিসেবে বিবেচিত হবে।







