শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সৌদি আরবের জাজানের তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তারা তেল পরিশোধনাগারটিকে টার্গেট করে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।

এরআগে গতকালও জাজানে হামলা চালিয়েছিল হুথিরা। তবে এ হামলা প্রতিহত করার দাবি করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট। তবে আজ হুথিদের ড্রোন বা মিসাইল সরাসরি এসে পরিশোধনাগারে আঘাত করেছে।

সৌদি আরব ও হুথিদের মধ্যে গত জুলাই থেকে উত্তেজনা বৃদ্ধি পায়। এই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বটা মূলত অনেক পুরোনো।

দীর্ঘ সাত বছর যুদ্ধের পর ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হুথি এবং সৌদির মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর থেকে পরিস্থিতি অনেকটা শান্ত ছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি জোট হামলা করে। এ সময় ইরান থেকে হুথি নেতাদের বহনকারী একটি বিমান অবতরণ করছিল। এ ঘটনার পর হুথিরা হামলা শুরু করে। এ সময়ের মধ্যে হুথিদের কাছ থেকে রাজধানী সানা পুনরুদ্ধার করতে স্থল অভিযানও শুরু করেছিল সৌদি জোট। তবে এটি ব্যর্থ হয়েছে।


এই বিভাগের আরো খবর