মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

‘আক্রমণ করলে পুলিশ কি রসগোল্লা ছুড়বে?’

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রাজ্যটির স্বরাষ্ট্র দফতরের দায়িত্বেও থাকা শুভেন্দু অধিকারী বলেন, পুলিশকে মেরে ফেলার চেষ্টা করা হলে পুলিশ কি পকেটে বন্দুক নিয়ে বসে থাকবে? পুলিশ আইনসম্মতভাবেই এর মোকাবিলা করেছে। পুলিশ আক্রান্ত হয়েছে এবং তাদের যা করার ছিল, তাই করেছে। বারুইপুর, গাইঘাটা এবং ধুলিয়ানের সাম্প্রতিক এনকাউন্টারের প্রসঙ্গ টেনে তিনি জানান, নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে পুলিশকে স্বাধীনভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী। নাম না করে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পুলিশের গায়ে হাত তোলা বা হুমকি দেওয়া ব্যক্তিদের রেহাই দেওয়া হবে না। ভিডিও দেখে যাদের চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং কাস্টডি ট্রায়ালও করা হবে।

অন্যদিকে, পুলিশি পদক্ষেপের সমালোচনা করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে, হামলাকারীরা এখনও ঘুরে বেড়াচ্ছে অথচ ভুক্তভোগীদের আটক করা হচ্ছে। কলকাতা পুলিশকে অতীতে স্কটল্যান্ড ইয়ার্ড-এর সঙ্গে তুলনা করা হলেও বর্তমান অবস্থা নিয়ে তিনি একে রয়্যাল স্ক্যান্ডাল স্কোয়াড বলে কটাক্ষ করেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


এই বিভাগের আরো খবর