বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

কংগ্রেস কয়টি আসন জিতেছে?’ ইমোজি দিয়ে কটাক্ষ মোদির

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্ণাটকের ২৮টি আসনে অনুষ্ঠিত এমএলসি নির্বাচনে কোনও আসন পায়নি কংগ্রেস। চার রাজ্যে মোট ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল দলটি। এমনকি কংগ্রেসের শাসনাধীন কর্ণাটকেও আগের দখলে থাকা চারটি আসন হারিয়েছে দলটি। সেখানে ভোট গ্রহণ করা হয়েছিল ব্যালট পেপারে।

কংগ্রেসকে কটাক্ষ করে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি লেখেন, ‘চারটি বড় রাজ্য- উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্ণাটকের ২৮টি আসনে এমএলসি নির্বাচন। ভোট হয়েছে ব্যালট পেপারে। অনুমান করুন, কংগ্রেস কয়টি আসন জিতেছে?’ পোস্টের সঙ্গে একটি চিন্তামগ্ন মুখের ইমোজিও যুক্ত করেন তিনি। কংগ্রেসকে বিদ্রূপ করতেই এটি ব্যবহার করেছেন মোদি।

কংগ্রেসের ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে দলটির আপত্তির পরিপ্রেক্ষিতে মোদির এই কটাক্ষ। কংগ্রেসের অভিযোগ, ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণে বিজেপি সুবিধা পায়। সূত্র: ইন্ডিয়া টুডে


এই বিভাগের আরো খবর