শিশুকে আদর করছেন, সে না হয় ঠিক আছে। কিন্তু, ঘন ঘন চুম্বন করছেন কি? শিশুর গালে, কপালে বা ঠোঁটে বারে বারে চুমু খেলে তা শিশুর স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর হতে পারে। আপনার আদরের চুমুও সন্তানের বিপদের কারণ হতে পারে। এমনটাই দাবি করেছেন ব্রিটেনের প্রাইমরোজ় ফ্রিস্টোন ইউনিভার্সিটির গবেষকেরা।
গবেষকেরা বলছেন, শিশুকে কোলে নেওয়ার আগে হাত ধুয়ে নেওয়া জরুরি। বাইরে থেকে ফিরেই শিশুর গায়ে হাত দেবেন না। আর শিশুর মুখমণ্ডলের কোথাও চুম্বন করা একেবারেই ঠিক নয়। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে পরিবারের সকলকেই।