বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রত্না খাতুন (৩৩) নামের এক নারীর ‍মৃত্যু হয়েছে। তার বাড়ি রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায়। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রামেক হাসপাতালের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ বলেন, ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১৬১ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।


এই বিভাগের আরো খবর