শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

আমির খানের কালজয়ী শত্রু ‘গজনী’ ও অনুগত ‘দেবা’ মারা গেছেন

বিনোদন ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

আমির খানের ব্লকবাস্টার ছবি ‘গজনী’-র কুখ্যাত ভিলেন এবং ‘লগান’-এর প্রিয় মুখ প্রদীপ রাওয়াত আর নেই। দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় তার প্রয়াণের খবরটি নিশ্চিত করেন ‘লগান’ ছবিতে তার সহ-অভিনেতা যশপাল শর্মা। শোক প্রকাশ করে যশপাল শর্মা লেখেন, “প্রদীপ রাওয়াত, আমাদের ‘গজনী’ এবং ‘লগান’-এর দেবা… আর নেই। ওর আত্মার শান্তি কামনা করি।” 

তার এই হঠাৎ প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে। বহু তারকা ও ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এই বহুমুখী অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।


এই বিভাগের আরো খবর