তার ভাষ্য, ‘আমাদের পরিবারে সবাই কর্মঠ। আমার মা এখনও কাজ করে, ছোট ভাই ও বড় বোনও কাজ করে। সুতরাং আমাদের পরিবারে এমন একজনকে চাই, যে কর্মঠ-পরিশ্রমী এবং মেয়েদেরে সম্মান করে।’
এ সময় অভিনেত্রী জানান, এ যুগে ছেলেদের মধ্যে একটা জিনিসের অনেক অভাব, সেটি হলো সফল মেয়েদের সম্মান করতে না পারা।

ফারিয়া বলেন, ‘একটা সময় সফল মেয়েদের আমাদের অনেক ছেলেই সম্মান করতে ভুলে যায়। তারা যে এত কষ্ট করে এমন পর্যায়ে পৌঁছে সে ক্রেডিট দিতে চায় না। সুতারং আমার পরিবার চায় আমি অবশ্যই এমন একজনকেই বিয়ে করি যে আমার কাজকে সম্মান করবে। একই সঙ্গে আমার পরিবারকে সম্মান করবে এবং পরিবারের সবাইকে আগলে রাখবে।’ নুসরাত ফারিয়া বর্তমানে ‘লজ্জা’ শিরোনামের একটি সিনেমার শুটিং করছেন। এটি পরিচালনা করছেন এম এইচ খোকন।







