মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

ইরানের ৬টি নৌকা ডুবিয়ে দেওয়ার দাবি মার্কিন সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

সোমবার এক সংবাদ সম্মেলনে অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, মার্কিন সামরিক বাহিনী যেসব জাহাজকে সুরক্ষা দিচ্ছে, সেগুলোর ওপর ইরান একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ছোট নৌকা নিয়ে হামলা চালিয়েছে। তবে মার্কিন বাহিনীর সুরক্ষায় এ ধরনের প্রতিটি হুমকি সফলভাবে প্রতিহত করা হয়েছে।

অ্যাডমিরাল কুপার বলেন, বাণিজ্যিক জাহাজগুলোকে আরব উপসাগর থেকে বের হয়ে যাওয়ার জন্য একটি স্পষ্ট প্রতিরক্ষা নিশ্চিত করতে মার্কিন সামরিক বাহিনী একটি প্রতিরক্ষামূলক শক্তি হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, আমরা কেবল সেদিকেই মনোযোগ দিচ্ছি। আজ সকালে আমরা দেখেছি ইরান আগ্রাসী আচরণ শুরু করেছে। আমরা কেবল তার জবাব দিয়ে যাচ্ছি।

সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার শিকার হওয়া স্থাপনাগুলোকে যুক্তরাষ্ট্র রক্ষা করছে কি না, এমন প্রশ্নের জবাবে কুপার বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব অসাধারণ সক্ষমতা রয়েছে। নিজেদের রক্ষা করার জন্য তারা বেশ ভালো অবস্থানে রয়েছে।

এর আগে আমিরাতের পূর্ব দিকের ফুজাইরাহ অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছিল, একটি ইরানি ড্রোনের কারণে একটি প্রধান তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে ভারতের তিন নাগরিক আহত হয়েছেন। এছাড়া ব্রিটিশ সামরিক বাহিনীও সংযুক্ত আরব আমিরাত উপকূলে দুটি মালবাহী জাহাজে আগুন লাগার খবর জানিয়েছিল।

কুপার এ বিষয়ে বলেন, ফুজাইরাহর এই হামলাটি দেশটির জাতীয় এখতিয়ারভুক্ত বিষয় ছিল এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য মার্কিন বাহিনীর নেওয়া নতুন উদ্যোগের অংশ ছিল না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়াকে হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর এই মিশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন যে, ইরান একটি দক্ষিণ কোরীয় মালবাহী জাহাজে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।


এই বিভাগের আরো খবর