রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

ইরানে বন্দুক হামলায় ৮ পাকিস্তানি নিহত

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

বিবৃতিতে আরও বলা হয়, তদন্ত সম্পন্ন হওয়ার পর হত্যাকাণ্ডের কারণ এবং মৃতদের পরিচয় প্রকাশ করা হবে।  সশস্ত্র গোষ্ঠীগুলো দুদেশের সীমানা জুড়েই বিচরণ করে বেড়ায়। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশ এবং ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচেস্তান প্রদেশ পরস্পরের সীমান্তবর্তী এলাকা। উভয় এলাকাই কিছুটা রাজনৈতিকভাবে অস্থিতিশীল, অনুন্নত কিন্তু খনিজ সম্পদে পরিপূর্ণ।

গত বছর তেহরান দাবি করেছিল, তারা পাকিস্তানে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী জাঈশ আল-আদলের (জেএএ) ঘাঁটিতে হামলা চালিয়েছে। একই সময় ইসলামাবাদ জানায়, তারা ইরানের ভেতরে বিচ্ছিন্নতাবাদী পাকিস্তানি গোষ্ঠী বালুচ লিবারেশন ফ্রন্ট এবং বালোচ লিবারেশন আর্মির ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।গত বছরের পাল্টাপাল্টি হামলা ছিল দুদেশের মধ্যে সীমান্ত অতিক্রম করে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত হামলা।


এই বিভাগের আরো খবর