সময়সীমা না মানা : দৈনিক, সাপ্তাহিক বা মাসিক—প্রতিটি লেন্সের নির্দিষ্ট সময়সীমা আছে। তা অতিক্রম করলে জীবাণু জমে চোখে আঘাত লাগতে পারে। তাই সময় মেনে লেন্স ব্যবহার করতে হবে।
ভুলভাবে পরিষ্কার করা : অনেকে টিউবওয়েলের পানি বা মেয়াদোত্তীর্ণ সল্যুশন দিয়ে লেন্স পরিষ্কার করেন এটা বিপজ্জনক। এতে ক্ষতিকর জীবাণু চোখে ঢুকতে পারে।
লেন্স কেস পরিষ্কার না রাখা : পুরোনো সল্যুশন জমিয়ে রাখা উচিত নয়। কেস তিন মাস পরপর বদলাতে হবে এবং প্রতিবার ব্যবহারের পর শুকিয়ে রাখতে হবে।
কমদামি সল্যুশন ব্যবহার : সব সল্যুশন লেন্স ও চোখের জন্য উপযোগী নয়। মানহীন সল্যুশনে জীবাণু নষ্ট হয় না, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই কমদামি সল্যুশন এড়িয়ে চলতে হবে।
যত্রতত্র লেন্স ব্যবহার : শুষ্ক, গরম আবহাওয়া, সাঁতার বা গোসলের সময় লেন্স ব্যবহার করা উচিত নয়। এ সময় জীবাণু সহজেই চোখে ঢুকে যেতে পারে।
সঠিকভাবে লেন্স ব্যবহার করলে ঝুঁকি ছাড়াই এর সব সুবিধা পাওয়া সম্ভব। তাই সচেতনতা ও নিয়ম মেনে চলাটাই এখানে মূল বিষয়।