রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

কাশ্মীর হামলায় ন্যায়বিচার নিশ্চিতের দাবি করলেন রাহুল গান্ধী

ডেস্ক নিউজ
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

জম্মু ও কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই বিষয়ে আলাপকালে, ন্যায়বিচার ও নিহতদের পরিবারের জন্য পূর্ণ সমর্থনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুরো দেশ ঐক্যবদ্ধ। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক বলে ফাঁকা দাবি করার বদলে এখন সরকারের উচিত দায় স্বীকার করা এবং ভবিষ্যতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া।হামলার পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লাহ এবং কংগ্রেসের রাজ্য সভাপতি তারিক কাররার সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালে দিল্লি ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে নামার পরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তিনি।পাহালগাম হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইতালীয় প্রধানমন্ত্রী জর্জি মেলানিসহ বিশ্বনেতারা। তারা সবাই ভারতের প্রতি সংহতি প্রকাশ করেছেন।


এই বিভাগের আরো খবর