রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিসির উপকূলের কাছে নৌকা ডুবে ১৮ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে গ্রিসের কোস্টগার্ড বাহিনীসূত্রে।নৌকাটি যেখানে ডুবেছে, সেখান থেকে সাগরতীরের দূরত্ব ৪০ কিলোমিটার। গ্রিসের কোস্টগার্ড বাহিনীর কর্মকর্তরা জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে হাজির হয় তুরস্কের একটি কার্গো জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেন পরে গ্রিসের কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করেন।


এই বিভাগের আরো খবর