আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম জমানা থেকেই এই বিতর্কের সূত্রপাত। দক্ষিণ আফ্রিকায় প্রচুর শ্বেতাঙ্গ কৃষককে হত্যার অভিযোগ উঠেছিল। তাঁদের জমি জবরদখলেরও অভিযোগ উঠেছিল। যদিও সেগুলির সত্যতা প্রমাণিত হয়নি। ট্রাম্প সেই সময় অসমর্থিত সূত্রে পাওয়া ওই দাবিগুলির তদন্তের কথা বলেছিলেন। এ বার দ্বিতীয় বার আমেরিকার ক্ষমতায় এসেও দক্ষিণ আফ্রিকাকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। যদিও সরাসরি শ্বেতাঙ্গ-নির্যাতনের অভিযোগ তোলেননি আমেরিকার প্রেসিডেন্ট।