তাঁর নাম ঘোষণার পরেই রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে শোনা গেল ‘জয় শ্রীরাম’ হর্ষধ্বনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে গলা মিলিয়ে তিনি বলতে শুরু করলেন ‘ম্যায়, নরেন্দ্র দামোদরদাস মোদী…..।’ এর পর একে একে শপথ নিলেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার ৩০ জন পূর্ণমন্ত্রী এবং ৪১ জন প্রতিমন্ত্রী (পাঁচ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত-সহ)।
সহযোগী দলের ছ’জন প্রতিমন্ত্রীর মধ্যে শিবসেনার প্রতাপরাও যাদব, রাষ্ট্রীয় লোকদল (আরএলডি)-এর জয়ন্ত চৌধুরী, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া অঠওয়ালে (আরপিআই-এ)-র রামদাস অঠওয়ালে, জেডিইউর রামনাথ ঠাকুর, আপনা দল (সোনেলাল)-এর অনুপ্রিয়া পটেল, টিডিপির চন্দ্রশেখর পেম্মাসানি।
