বিধি অনুযায়ী, প্রত্যেক দোকানে ভেতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্নতা রক্ষা, নিরাপদ বর্জ্য নিষ্পত্তি এবং ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা করতে হবে। বিনিয়োগকারীদের প্রযুক্তিগত ও স্থাপত্যসংক্রান্ত শর্ত মানতে হবে, যার মধ্যে রয়েছে ভবনের সম্মুখভাগের নকশা, প্রতিবন্ধী-বান্ধব র্যাম্প, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সৌদি বিল্ডিং কোড অনুযায়ী বায়ু চলাচল, আলোকায়ন, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা।
• পণ্য মিশ্রণ বা পুনরায় প্যাকেজ করা নিষিদ্ধ।
• প্রতিটি পণ্যের সরবরাহকারীর প্রমাণপত্র থাকতে হবে।
• ১৮ বছরের নিচে কারও কাছে তামাক বিক্রি করা যাবে না; ক্রেতার বয়স যাচাই বাধ্যতামূলক।
• দোকানে ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কিত সতর্কতামূলক বিজ্ঞাপন ও লাইসেন্স ও বিধিবিধান সংক্রান্ত কিউআর কোড প্রদর্শন করতে হবে।
• প্রচার, বিনামূল্যে নমুনা বিতরণ বা একক সিগারেট বিক্রি নিষিদ্ধ।
কেবল সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির (এসএফডিএ) মানদণ্ড পূরণকারী পণ্য বিক্রি করা যাবে।