নিহতদের মধ্যে ৮৬ বছর বয়সী যাজক জোকেস ব্রুটাসও ছিলেন, যাকে মারানাথা গির্জায় হামলাকারীরা শিরশ্ছেদ করেছিল বলে জানা গেছে। স্পেনের ইএফই সংবাদ সংস্থাকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, “কমপক্ষে ৫০টি মরদেহ পাওয়া গেছে। গণহত্যার স্থানে পৌঁছানো প্রায় অসম্ভব, কারণ গণহত্যাস্থল এখনো সশস্ত্র সন্ত্রাসী দলটির নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহের মধ্যে চৌদ্দটি শিরশ্ছেদ এবং পুড়িয়ে ফেলা অবস্থায় পাওয়া গেছে।”
হাইতিতে ক্রমশ সংকট তৈরি হচ্ছে, রাজধানী পোর্ট-অ-প্রিন্স এখন বেশিরভাগ ক্ষেত্রেই গ্যাং নিয়ন্ত্রণে এবং খাদ্য নিরাপত্তাহীনতার কারণে ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ হুমকির মুখে। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে হাইতিতে গ্যাং সহিংসতায় ৫ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।