শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

নির্বাচনে সংকটে নেতানিয়াহু, সমর্থন জানাচ্ছেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

জনমত জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর বর্তমান জোট পেতে পারে ৪৯ থেকে ৫৩টি আসন, যেখানে সরকার গঠনে প্রয়োজন অন্তত ৬১টি আসন। বর্তমানে তার হাতে রয়েছে ৬৮টি আসন। অন্যদিকে বিরোধী দলগুলো ৬৭ থেকে ৭০টি আসন পেতে পারে এবং নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক আইডিএফ প্রধান গাদি আইজেনকটের জনপ্রিয়তা জরিপে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহুর মূল কৌশল হলো বিরোধীদের এককভাবে সরকার গঠন ঠেকাতে পর্যাপ্ত ভোট ধরে রাখা। তা সম্ভব হলে আরও কয়েক মাসের জন্য তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে থেকে যেতে পারবেন।

সাংবাদিকরা একাধিকবার নেতানিয়াহুর সমর্থনের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করলেও তিনি সরাসরি উত্তর এড়িয়ে গেছেন। এক সাক্ষাৎকারে ট্রাম্প তাকে ‘সফল যুদ্ধকালীন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করলেও প্রতিবারই অতীত নির্দেশক শব্দ ব্যবহার করেছেন। নেতানিয়াহুর বিরোধী নেতারাও ট্রাম্পের কাছে বার্তা পাঠিয়েছেন যেন তিনি এই নির্বাচনে নিরপেক্ষ থাকেন। ২০১৯ সালের মতো রাজনৈতিক অস্থিরতার পুনরাবৃত্তি যাতে মধ্যপ্রাচ্য নীতিকে বাধাগ্রস্ত না করে, সে বিষয়ে ট্রাম্প প্রশাসন সতর্ক। সূত্র: অ্যাক্সিওস


এই বিভাগের আরো খবর