কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দমকল বাহিনী আগুন নিভিয়ে ফেলেছে। জীবিতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজারবাইজান এয়ারলাইনস জানিয়েছে, এমব্রেয়ার ১৯০ উড়োজাহাজটির ফ্লাইট নাম্বার ছিল জে ২- ৮২৪৩। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়া রাজ্যের রাজধানী গ্রজনির উদ্দেশে যাত্রা করছিল। তবে আকতাউ শহরের ৩ কিলোমিটার দূরে জরুরি অবতরণে বাধ্য হয়। রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রজনিতে ঘন কুয়াশা থাকায় উড়োজাহাজটি ফিরে আসতে বাধ্য হয়েছিল।
রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, দুর্ঘটনার পেছনে কারিগরি বা অন্য কোনও কারণ ছিল কিনা, তা যাচাই করে দেখছে কাজাখস্তান কর্তৃপক্ষ।







