অস্ট্রিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর গ্রাজে একটি হাইস্কুলে ভয়াবহ বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীও রয়েছে।হামলার ঘটনায় শহরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ১০টার দিকে ড্রেইয়ার্সচুটজেনগাসে অবস্থিত একটি উচ্চ বিদ্যালয়ে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও বিশেষ বাহিনী। মোতায়েন করা হয় হেলিকপ্টারও।