রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আলফ্রেড

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

ইতোমধ্যেই মুষলধারে বৃষ্টি, বিশাল ঢেউ এবং ঝড়ো বাতাস শুরু হয়েছে এবং অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে আগেই সতর্কতামূলক অবস্থান নিলো কর্তৃপক্ষ।দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, উপকূলের দিকে ধীরগতিতে অগ্রসর হচ্ছে আলফ্রেড। এতে দীর্ঘদিন মুষলধারে বৃষ্টি থাকতে পারে। দেশটির তৃতীয় জনবহুল শহর ব্রিসবেনের কাছে ক্যাটাগরি ২ মাত্রা ঝড়ে পরিণত হয়ে স্থলভাগে আঘাত হানতে পারে।

কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস উপকূলীয় অঞ্চলে রাতভর ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি বেগে ঝড়ো বাতাস বয়েছে।আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঝড়টি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, এটি ব্রিসবেন থেকে ১২০ কিলোমিটার ও পর্যটন নগরী গোল্ড কোস্ট থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল।


এই বিভাগের আরো খবর