সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
A man carries a box from a burning trade center after a Russian strike on Kyiv, Ukraine, on Sunday, May 24, 2026. (AP Photo/Evgeniy Maloletka)

ইউক্রেনে গত রাতে চালানো ব্যাপক হামলায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘ওরেশনিক’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে রোববার নিশ্চিত করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘রাশিয়ার ভূখ-ে বেসামরিক অবকাঠামোর ওপর ইউক্রেনের সন্ত্রাসী হামলার জবাবে রুশ সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে।’মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলায় ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে নিক্ষেপযোগ্য কিনঝাল হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি ড্রোনও মোতায়েন করে।


এই বিভাগের আরো খবর