আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, এই হামলায় নাতানজ কেন্দ্রের ভূগর্ভস্থ অংশে প্রবেশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ক্ষয়ক্ষতির ফলে কোনও তেজস্ক্রিয় প্রভাবের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা ১২ দিনের যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল এই কেন্দ্রটি।
আইএইএ আরও জানিয়েছে, নাতাঞ্জের ভূগর্ভস্থ জ্বালানি সমৃদ্ধকরণ প্ল্যান্টে নতুন করে কোনও প্রভাব শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া সেন্ট্রিফিউজগুলোর পাশাপাশি পারমাণবিক উপাদানগুলো এখনো ওই প্ল্যান্টের ভেতরেই রয়েছে। তবে গত জুনের যুদ্ধের পর থেকে ইরান আইএইএ-কে ক্ষতিগ্রস্ত কোনও স্থান পরিদর্শনের অনুমতি দেয়নি।







